হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জেলায় শুদ্ধাচারে শ্রেষ্ঠ হওয়ায় পুঁতির তৈরি ফুলের টব উপহার দিলেন শ্রাবণী দাস।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুঁতির তৈরি ফুলের টব ইউএনওর হাতে তুলে দেন।
ওইসময় শ্রাবণী বলেন, লেখাপড়ার পাশাপাশি পুঁতির কাজ শিখছি। এই প্রথম পুঁতির তৈরি ফুলের টব নিজ হাতে তৈরি করেছি। তাই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপহার দিলাম। এছাড়াও শ্রাবণী দাস পপুলার বিডিনিউজ ডটকমের নিয়মিত ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মরত।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও পপুলার বিডিনিউজ ডটকমের সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম বার্তা সম্পাদক মজিব পাটোয়ারী।
