POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার বেলা পৌনে ৩টার দিকে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।

গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সূত্র: সমকাল

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন