POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ | সময়: ৬:১১ অপরাহ্ণ
চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য গুদাম সংশ্লিষ্ট শ্রমিক, চালক ও কর্মচারীদের মাঝে ৩০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চলতি শীত মৌসুমে এই প্রথম জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন-চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ্ জামাল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শংকর চন্দ্র অধিকারী, কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) ম্যানেজার রবিন্দ্রলাল চাকমা।
পরিচালনায় ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উচ্চমান সহকারী হাফেজ আহমদ। অনুষ্ঠানের শুরুতে ঠিকাদার ও শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন।
H/A
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন