POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে নুরুল আমিন রুহুল এমপিকে সংবর্ধনা

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মো নুরুল আমিন রুহুলকে সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি রাকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশার সঞ্চালনায়, বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক চাঁদপুর কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাবেক সহ- সভাপতি প্রভাষক আলমাছ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি’ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ।তারা সমাজের দর্পন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পত্রিকা ও টিভি চ্যানেলের অনুমতি দিয়ে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাব এর সকল সাংবাদিকদের সংবর্ধনা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। মাদক বাল্যবিয়ে, ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন , উপদেষ্টা সদস্য আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ মো. ‍তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল আমিন, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল মুফতী, সাংস্কৃতিক সম্পাদক সিপাহী আল আমিন, কার্যকরি সদস্য ইসরাফিল খান বাবু, সাইফুল ইসলাম, আতিকুর রহমান দুলাল, সম্মানিত সদস্য পারভেজ পাটোয়ারী, শাহাদাত হোসেন, সালেহ আকরাম,উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব অ্যাডভোকেট আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী,অ্যাড: লিয়াকত আলী সুমন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন