POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল করার চেষ্টা: থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার পূর্ব কালোচোঁ ইউনিয়নে জোরপূর্বক সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনা মিলন মজুমদার বাদী হয়ে কিসমত হোসেন মজুমদার ও মামুন মজুমদার’সহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

 

শনিবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের মাড়কী মজুমদার বাড়ীতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

অভিযোগ সূত্রে জানাগেছে, ৩নং কালোচোঁ ইউনিয়নের মাড়কী মৌজার ৮৩নং খতিয়ানভুক্ত ৮৯৫ দাগের নাল ৩৬ শতাংশ ভূমির ১৬.৫ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে কিসমত হোসেন মজুমদার ও মামুন মজুমদার। এছাড়াও অভিযুক্তরা রোপণকৃত দু’টি কড়ই গাছের চারা তুলে ফেলে।

 

এ বিষয়ে ভুক্তভোগী মিলন মজুমদার বলেন, জোরপূর্বক দখল’সহ গাছের চারা তু্লে ফেলতে দেখে কিসমত ও মামুনদের বাঁধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

 

এ বিষয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিসি বৈঠক হওয়ার পরও কোন সমাধান মিলে নি। তাই তিনি নিজের নিরাপত্তা চেয়ে  স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

 

এদিকে অভিযুক্ত কিসমত হোসেন মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন