POPULAR BD NEWS
Popular BD News Logo

সেনবাগ আইডিয়াল হাই স্কুলের মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ | সময়: ৭:২১ অপরাহ্ণ

সুন্দর সমাজ গড়তে হলে ভাল ছাত্র হতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে কোন পুঁজি লাগে না- আর শিক্ষার্থীদের এসব সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন জাতীয়পার্টি নেতা হাসান মঞ্জুর।

 

নোয়াখালী সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

এ সময় হাসান মঞ্জুর অতিথির ন্যায় আগামীতেও এলাকার হতদরিদ্র মানেষের পাশে থাকার আশ্বাস দেন। দুপুরে আইডিয়াল হাই স্কুলের মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

 

পরে সেনবাগ পাঠাগার কর্তৃক আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

 

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, সেনবাগ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীন’সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন