POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ | সময়: ৪:২৩ অপরাহ্ণ
পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ০৩নং কয়লাঘাট এলাকার গিয়াস উদ্দিন রেডক্রস মেটারনিটি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদক অভিযান পরিচালনাকালে পলাতক অজ্ঞাত আসামীরা পুলিশের উপস্থিতি পূর্ব হতে টের পেয়ে ঘটনাস্থলে ১৯ কেজি গাঁজা রেখে নৌকা যোগে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা। তবে পুলিশ পলাতক আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়।
পলাতক আসামীরা হলেনঃ মোঃ হানিফ মোল্লা (৩০) ও মোঃ আল আমিন (২৩)। পলাতক আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। পলাতক আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি হয়। মামলা নং-৮।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ আরিফুর রহমান সরকার এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। তবে তাদেরকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন