POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েমোফাজ্জল হোসেন মায়া চৌধুরীকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ | সময়: ৪:২০ অপরাহ্ণ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে নির্বাচনি অনুসন্ধান কমিটি নোটিশ প্রদান করেছে। ৪ডিসেম্বর সোমবার চাঁদপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর)
সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নেটিশ প্রদান করা হয়। যার স্মারক নং স্মারক নং- ০১/৫। একইসাথে আগামী ৬ ডিসেম্বর বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে স্বশরীরে হাজির হয়ে বা
উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী এম. ইসফাক আহসান নির্বাচনি অনুসন্ধান কমিটির বরাবর লিখিত অভিযোগ করেন যে, তিনি বিগত ৩০/১১/২০২৩খ্রি. তারিখ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে একই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক ও আশ্রয়কৃত সন্ত্রাসী বাহিনী নানা ভাবে স্বতন্ত্র সমর্থক ও এলাকার সাধারণ মানুষের বড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর, মারধর করে শারীরিকভাবে আহত করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। উল্লেখ্য যে, তারা হুমকি প্রদান করে যে, যারাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে।

বিগত ০১/১২/২০২৩খ্রি. তারিখ (শুক্রবার) বিকাল ০৪.০০ ঘটিকায় প্রতিপক্ষ কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবান সরকার সুবা ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দেয় এবং প্রার্থীর বাড়িতে প্রকাশ্য হুমকি প্রদান করেন যে, যারা স্বতন্ত্র প্রার্থীপক্ষে নির্বাচন করবে তাদের চোখ তুলে ফেলবেন, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। উক্ত হুমকির একটি বিডিও ক্লিপ মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেখানে প্রকাশ্য হুমকির বিষয়টি সুস্পষ্ট প্রতীয়মান হয়।

ফলশ্রুতিতে বর্তমানে এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় জীবন যাপন করিতেছে। আপনার উত্তরূপ কার্য দ্বারা মোফাজ্জল হোসেন চৌধিরী মায়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(গ) বিধি লঙ্ঘন করেছেন।

এমতাবস্থায়, উপরোল্লিখিত বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে তা আগামী ০৬/১২/২০২৩খ্রি. তারিখ রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে তথা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, চাঁদপুরে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হল।

একই সাথে এ নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের সচিব, উপসচিব, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার বরাবর প্রদান করা হয়।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন