POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-১ কচুয়া আসনে ড.মহীউদ্দীন খান আলমগীরের দলীয় মনোনয়নপত্র জমাদান

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র জমা দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর।
২০ নভেম্বর সোমবার সকালে  বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারি রাজিব আহমেদ রাজু দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ওই সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল , ছাত্রলীগ নেতা মোঃ শাহাদাত জানান, চাঁদপুর-১ কচুয়া আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর ব্যাপক উন্নয়ন করেছেন ।
ড. মহীউদ্দীন খান আলমগীরের বিকল্প কচুয়াতে কেউ নেই । তিনি স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ ২শত ৪৩টি গ্রাম থেকে উপজেলায় আসা যাওয়ার পাকা সড়ক করে দিয়েছেন। কচুয়ায় সকল উন্নয়ন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমেই হয়েছে।সাধারন জনগনের প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনা  এবারো ড. মহীউদ্দীন খান আলমগীর কে দলীয় মনোনয়ন দিয়ে কচুয়াকে স্মার্ট কচুয়ায় রুপান্তরিত করবেন। তিনি দলের দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন  করেন।
ড.মহীউদ্দীন খান আলমগীর জনতার মঞ্চের মাধ্যমে ৯৬ সালে  বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য শান্তি চুক্তির প্রবক্তা। তাছাড়া তিনি ৯৬ সালে  পরিকল্পনা, বিমান ও পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে  বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন