হাজীগঞ্জ প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম রাউন্ডের ফাইনাল খেলায় ৪-৩গোলে বিজয়ী বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ধেররা।
সোমবার বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল মাঠে তিরিশ মিনিট করে ষাট মিনিটের এই খেলা অনুষ্ঠিত হয়। অনেক চেষ্টার পরেও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ধেররা বনাম পূর্ব মাতৈন একাদশে কেউই গোলের দেখা না পেলেও ট্রাইব্রেকারে দেখা মিললো গোলের।
রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ৫টি করে ১০টি গোল সর্টের সুযোগ পাবেন দু’দল। পূর্ব মাতৈন একাদশ ৫টি গোল সর্টের মধ্যে ০৩ গোল করেন এবং বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ধেররা ০৪ গোলে এগিয়ে বিজয়ী হয়।
পরে বিজয়ী বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ধেররা’র টিম ম্যানেজার আহসান শিকদার, কোচ কামরুল হাসানসহ সমর্থকদের মাঝে উল্লাস করতে দেখা যায়। বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ধেররা’র টিম ম্যানেজার আহসান শিকদার শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে গিয়ে সবাই চমকে দেয়ার আশা ব্যক্ত করেন।