POPULAR BD NEWS
Popular BD News Logo

দিনদুপুরে মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বাসটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন