POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-১ কচুয়া আসনে ড.মহীউদ্দীন খান আলমগীরের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ | সময়: ৪:৩২ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর।

শনিবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারি রাজিব আহমেদ রাজু দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

ড.মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর -১ কচুয়া আসনে ২০১৮ সালে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে কচুয়াতে ব্যাপক উন্নয়ন করেন । ফলে সমগ্র কচুয়ার জনগনের কাছে তিনি আধুনিক কচুয়ার রুপকার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কচুয়ায় একটি প্রথম শ্রেণির পৌরসভা প্রতিষ্ঠা করে পৌরবাসীর জন্য গ্যাস সংযোগ দিয়েছেন।

 

কচুয়ার ২ শত ৪৩টি গ্রাম থেকে উপজেলায় আসা যাওয়ার পাকা সড়ক করে দিয়েছেন। আজকের কচুয়ায় সকল উন্নয়ন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমেই হয়েছে। সাধারন জনগনের প্রত্যাশা এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়ে কচুয়াকে স্মার্ট কচুয়ায় রুপান্তরিত করবেন। তিনি দলের দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

ড.মহীউদ্দীন খান আলমগীর জনতার মঞ্চের মাধ্যমে ৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য শান্তি চুক্তির প্রবক্তা। তাছাড়া তিনি ৯৬ সালে পরিকল্পনা, বিমান ও পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কচুয়ায় ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ ২৫হাজার ৭শত ৬৯,পুরুষ ১,৬৯,৩৩১,মহিলা ১,৫৬,৪২৭জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন