POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলি‘র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ | সময়: ২:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মিধিলি‘র তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তা ধসে পড়ে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
প্রায় ৭২ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল হাজীগঞ্জের বিভিন্ন অঞ্চল। মিধিলি‘র তাণ্ডবে বিভিন্ন এলাকায় ঘরের উপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উপজেলার তারালিয়া গ্রামে সোহেল মিয়ার তিনটি বসত ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় প্রায় একশ হেক্টর জমিতে লাউ, কুমড়া, লাল শাক, মুলা ও ক্ষিরা চাষ করা হয়। শুক্রবারের মিধিলি‘র তাণ্ডবে এসব ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানিয়েছে এখানে প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, এই এলাকায় সরকারি খালের উপর প্রভাবশালীরা মাছ চাষ করার কারণে পানি আটকে ক্ষতিসাধিত হয়েছে। এখানে প্রায় আড়াইশ কোটি টাকার সবজি চাষ হতো। তবে ঘূর্ণিঝড়ে কোন হতাহতের ঘটনা খবর পাওয়া যায়নি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন