POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ

হাজীগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। রবিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার পূর্ব মকিমাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোপীনাথ ও এএসআই পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে তিন কেজি পাঁচশত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ৭০হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বড়বাম এলাকার বাসিন্দা মো. হায়াতু্ন্নবী(২৭)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন