POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে তিন হাজার পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী রাজু আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবা’সহ রাজু শরীফ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইউনিয়নের বাইতুন নূর জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোহাম্মদ রাজু শরীফকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ মহসিন আলমের তত্ত্বাবধানে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার মামলা নং-২১, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারনির ১০(খ) রুজু করা হয়।

তিনি জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়ানক গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন