POPULAR BD NEWS
Popular BD News Logo

দৈনিক দিনকালের মেকাপম্যান আব্দুল আউয়াল আর নেই

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩ | সময়: ২:৫৪ অপরাহ্ণ

দৈনিক দিনকালের মেকাপম্যান আব্দুল আউয়াল মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

তিনি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মোল্লাবাড়ির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীর প্রতীকের বড় ছেলে। শনিবার রাত ৯ টায় জানাযার নামাজ শেষে মোহাম্মদপুর মোল্লা বাড়ি ঈদ গাঁ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক। ৫ ভাইয়ের মধ্যে তিনি বড়।

তিনি দীর্ঘদিন যাবৎ দৈনিক দিনকাল সহ বিভিন্ন পত্রিকায় মেকআপমম্যান পদে কাজ করতেন। জানায়ায় ইমামতি করেন হযরত মাও. ক্বারী মফিজুর ইসলাম। বিশেষ দোয়া করেন হাফেজ মুকবুল আহমদ। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন