POPULAR BD NEWS
Popular BD News Logo

সঙ্কট সমাধানে চাঁদপুর ড্রামার কার্যকরী পরিষদের নতুন দ্বায়িত্ব প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩ | সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ

চাঁদপুর ড্রামার পূণাঙ্গ কমিটির গঠন নিয়ে সৃষ্টি হওয়া সঙ্কট নিরসনে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে কার্যকরী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঐক্যের সার্থে ও সঙ্কট নিরসনে সভাপতি এস এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মানিক পোদ্ধার স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নজুকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করা হয়।

এরপূর্বে গত ২৬ সেপ্টম্বর সন্ধ্যায় একই স্থানে সংগঠনের ৩৯তম সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরদিন ২৭ অক্টোবর পূণাঙ্গ কমিটি গঠন নিয়ে সঙ্কট সৃষ্টি হয়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সঙ্কটের বহিঃপ্রকাশ ঘটে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন