POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নাশকতার মামলায় জামায়াতের আমির শরীফ উল্যাহ গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ | সময়: ৪:৩২ অপরাহ্ণ

কচুয়ায় নাশকতার দায়ে আশ্রাফপুর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ শরীফ উল্যাহ (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শরীফ উল্যাহ আশ্রাফপুর ইউনিয়নের উত্তর চক্রা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ইব্রাহীম খলিল।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মো. শরীফ উল্যাহ’র বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে  বিএনপি’র ১১জন ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন