হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
রোববার সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
সভাপতির বক্তব্যে তিনি স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীরা কিভাবে ভালো ফলাফল করতে পারে এবং দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে সেই সকল দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য এবং সাবেক সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য মো. শামসুজ্জামান মুন্সী, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্ল্যা, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার’সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ওই সময় কলেজের স্নাতক সকল বর্ষের শিক্ষার্থী, কলেজের সকল শিক্ষক, শিক্ষিকারা উপস্থিত ছিলেন।