POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জেএইচ টিপু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩ | সময়: ৬:১৫ অপরাহ্ণ

জাতীয় পার্টি হাজীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন আহম্মদপুরের কৃতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ জহির হোসাইন টিপু।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি গেলো ২৭ সেপ্টেম্বর পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া শেষ সংগঠন জাতীয় পার্টির সহযোগী সংগঠন পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। জহির হোসাইন টিপু দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত।

তিনি হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আবু তাহেরের মেঝো ছেলে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় জেএইচ টিপু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খুশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবং উপজেলা নেতৃবৃন্দসহ দলীয় ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন