POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জেলহত্যা দিবস পালিত

মোঃ নাছির উদ্দিন, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

স্বাধীনতার মহান স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মুক্তিযোদ্ধার সংগঠক জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় কচুয়ায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ৪ নেতার স্মৃতির স্মরণে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সহ-সভাপতি মনির প্রধান, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাবেক ছাত্র নেতা প্রিন্স মানিক প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, আজ ৩রা নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম এক কালিমালিপ্ত ও বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডুকে একদল খুনি নির্জণ কারাপ্রকোষ্ঠে নৃশংসভাবে হত্যা করেছিল জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর দেশে রাজনৈতিক শূণ্যতা দেখা দেয়। শুরু হয়েছিল নানামুখী ষড়যন্ত্র একপর্যায়ে আজকের দিনে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুুল খায়ের শিকারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন