POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই মামলায় বিএনপি ১২৭ জন আসামী : আটক ১১

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩ | সময়: ১২:৩৯ অপরাহ্ণ

বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে দ্বিতীয় দিন পর্যন্ত চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ ২ টি মামলা করছে। এ সব মামলায়র ১’শ ২৭ জনকে নামীয়সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

বুধবার দুপুরে ৪ জন এবং মঙ্গলবার ৭ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে উপজেলা বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুসহ ১১ জন।

মামলা দুইটির মধ্যে একটিতে ৬২ জন ও অপরটিতে ৬৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া দুইটি মামলা অজ্ঞাতনামা নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

এর আগে অবরোধকে সামনে রেখে মঙ্গলবার সকালে অবরোধ চলাকালীন সময়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাস্থল থেকে একজন ও বাকিলা বাজারে পিকেটিং করার সময় এক যুবদল নেতাসহ বিএনপির মোট ৪ জন এবং সোমবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ নদী বাড়ি ক্যাপে এন্ড রেস্টুরেন্ট থেকে মিটিং চলাকালীন সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে অবরোধের দ্বিতীয় দিন বুধবার হাজীগঞ্জের কোথাও কোন ধরনের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দকে সড়কে দেখা যায়নি। তবে মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পৌরসভাধীন মকিমাবাদ হোয়াইট হাউজের সামনে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে গাছের গুড়ি, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের প্রতিবন্ধকতা দূর করে। তবে শেষ দিনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধ কারিরা মিছিল করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন