POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসরায়েল থামছেই না, গাজায় নিহত ৯ হাজার ছাড়াল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩ | সময়: ৯:১১ অপরাহ্ণ

ইসরায়েলে গত ৭ অক্টোবর ৫ হাজারের বেশি রকেট হামলা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে লাগাতার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি নিহত হয়েছেন দেড় হাজারের বেশি।

গাজা থেকে ছোড়া রকেটে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ঘরের কক্ষ। সেই কক্ষের একপাশে পড়ে আছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি ছবি। দেয়ালের পাশে পড়ে থাকা সেই ছবিতে আইনস্টাইনের হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘লাভ ইজ দ্য আনসার’। এই কথাটি তিনিই প্রথম ব্যবহার করেছিলেন বলে কথিত আছে।

গাজায় এই স্কুলটি বানিয়েছিল জাতিসংঘ। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সম্প্রতি তাতে আশ্রয় নেন ফিলিস্তিনবাসী। সেখানেও হামলা করে ইসরায়েলি বাহিনী। হামলার পর শিশুদের কান্না।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। একের পর এক বোমা হামলায় গাজা উপত্যকা যেন সাদা আর কালো মেঘের রাজ্যে পরিণত হয়।

ইসরায়েলি হামলায় গাজায় খুব কম ভবনই টিকে আছে। যেগুলো দাঁড়িয়ে আছে, সেগুলোর অবস্থাও তেমন ভালো নয়। সম্প্রতি খান ইউনিসে।

হামাসও ইসরায়েলে পাল্টা হামলা করছে। সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেটিভোট এলাকায় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি।

ধ্বংসস্তূপের নিচে রয়েছে কতশত মরদেহ। তেমনই একটি দেখা যায় খান ইউনিসে। সেই মরদেহের পা দেখা যায় শুধু।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন