POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩ | সময়: ৮:০১ অপরাহ্ণ
 চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেনকে  আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কোড়ালিয়া রোডস্থ নিজ বাসা থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ শহীদ উল্লাহ ও মোঃ হেলাল হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
হাজী মোশাররফ হোসেন শহরের কোড়ালিয়া রোডের মরহুম ফজলুর রহমান হাওলাদারের ছেলে।
তিনি চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের চাঁদপুর জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন। তিনি চাঁদপুর শহরে একজন সুপ্রতিষ্ঠিত সনামধন্য ব্যবসায়ী।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন