POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অবরোধের প্রতিবাদে পৌর ছাত্রলীগের বিক্ষোভ

মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

বিএনপি জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য ও অপশক্তির বিরুদ্ধে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বুধবার দিনভর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি ব’লেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে যখন সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে এবং বহির্বিশ্বে বাঙালি জাতির রূপ রেখার পরিবর্তন ঘটিয়ে একটি সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েছে। ঠিক তখনই বিএনপি-জামায়াত, শিবির, একাত্তরের দোসররা সারাদেশে অবরোধ ও হরতালের নামে সাধারণ জনগণের জানমালের ক্ষতি করছে।

আর তাদের ডাকা অবরোধকে বানচাল করতে এবং সাধারণ মানুষের জানমল রক্ষার্থে নেতাকর্মীদের নিয়ে সর্বদা মাঠে রয়েছি।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন