POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুলে আওয়ামী লীগের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩ | সময়: ৯:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে সেন্দ্রা বাজারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি সেন্দ্রা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে সেন্দ্রা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশে মিলিত হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহ নেওয়াজ শরীফের সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারি রাজন প্রমুখ।

প্রতিবাদ মিছিলে ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন
উন্নয়ণ সমন্বয় কমিটির আহবায়ক শাহ এমরান হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক রোটা. জাফর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল, ইউপি সদস্য হাসান খাঁ, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি খোরশেদ মল্লিক’সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন