হাজীগঞ্জে পুরনো ভাঙ্গারী সমিতির পক্ষ থেকে একটি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে লিটন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী সুজনকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
হুইলচেয়ার প্রধান কালে অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, ভাঙ্গারি সমিতি প্রায় সময় হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পুরোনো ভাঙ্গারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
E/N