POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে হামুনের প্রভাবে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ 

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ হামুনের প্রভাবে চাঁদপুরেরর নদীবন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে চাঁদপুর অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সোমবার সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। ভারি বৃষ্টিপাত না হলেও আবহাওয়া থমথমে অবস্থায় রয়েছে। যদিও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন বলেন, চাঁদপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনো পড়েনি। তবে নদীপথ উত্তাল থাকায় দুপুর ৩টা থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে বেলা ১১ টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ রুটের ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নদী বন্দরে এখন পর্যন্ত ২ নম্বরে সতর্কতা সংকেত রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন