POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ শিক্ষার্থী পেলো বাইসাইকেল

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩ | সময়: ৬:০৮ অপরাহ্ণ
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের উদ্যোগে হাজীগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ওই সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন