POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে উপহার বিতরণ

ফয়েজ আহম্মেদ, শাহরাস্তি | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩ | সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম এর পক্ষ থেকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী ও শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন