POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, তারা বুঝে ক্ষমতা আর টাকা : জয়নুল আবেদীন ফারুক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ৯:২৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, তারা বুঝে ক্ষমতা আর টাকা। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
সোমবার বিকেলে চাঁদপুরে ১ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং এই সরকার থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। তাই যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের কোন পদ নয়, বিএনপির একজন কর্মী হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে যেতে হবে। কে কোন পথে যাবে কোথায় থাকবো এসব দেখার সুযোগ নাই ঢাকায় বিএনপির মহাসচিবের মহাযাত্রা ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে মন্তব্য করেন তিনি।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুনির চৌধুরী।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন