হাটিলা প্রিমিয়ার লীগ সেমিফাইনাল রাউন্ডে এফসি অল স্টার তিন ও এন স্পোর্টিং চার গোলে এগিয়ে ফাইনাল রাউন্ডে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা ইউনিয়নের টংঙ্গীর পাড় উবি মাঠে রাসেল ট্রাভেলস্ কর্তৃক আয়োজিত হাটিলা প্রিমিয়ার লীগের সেমিফাইনাল রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে এফসি অল স্টার ও এন স্পোর্টিং ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াইতে এক এক গোলে ম্যাচ ড্র হয়। পরে রেফারির সিদ্ধান্ত মোতাবেক ট্রাইবেকারে এপসি অল স্টার তিন গোল ও টি এন স্পোর্টিং চার গোলে এগিয়ে ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়।
রাসেল ট্রাভেলসের স্বত্বাধিকারী রাসেল মজুমদার বলেন, হাটিলা প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ১৬টি দল থেকে বাদ পরা আট টি দলকে নিয়ে টিভিকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এছাড়াও হাটিলা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে র্যাফেল ড্র মাধ্যমে পুরস্কার বিতরণের সু-ব্যবস্থা রয়েছে। সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার আগে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি ওই সময় আগত অতিথিদের মাঝে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল মজুমদার।