POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিপুল জাল, ৪২ টি নৌকা ও ইলিশসহ ১০০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ | সময়: ২:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ১০০ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরে ৬ টি থানা ও পুলিশ ফাঁড়ি থেকে মোট ২ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার মিটার জাল, ৪৪৭ কেজি ইলিশ ও ৪২ টি মাছ ধরার জেলে নৌকা জব্দ করা হয়েছে। এতে ৪ টি মামলায় ৩১জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে শনিবার সকালে হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন