POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় “এনজিও সংস্থা রিক” এর উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ১২:০৮ অপরাহ্ণ

কচুয়ায় এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে রিক এর আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রিক এর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া শাখার শাখা ব্যবস্থাপক হারুন মিয়ার সভাপতিত্বে ও অফিসার আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, এরিয়া ম্যানেজার মোক্তার হোসেন, এনজিও সংস্থা বী’জ এর শাখা ব্যবস্থাপক।

এসময় ডিএসবি পুলিশ সদস্য মোজাফফর হোসেন, পুলিশ সদস্য মাঈনুদ্দিন,রিকে কর্মরত মো. ইউসুফ আলী,রবিউল, মাজহারুলসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন