POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ | সময়: ১০:৩৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী মোাম্মদ মাহবুব আফসারের তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।

পরে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদে হাত ধোয়ার নানা কৌশল প্রদর্শন করা হয় এবং হাতে হাতে হাত ধোয়ার কৌশল শিখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা কমিশনার ( ভূমি) মেহেদী হাছান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, শিউলী পারভীন মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।

সব শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন