POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পিবিআই এর তৎপরতায় অপহৃত শিশু ফাতেমা উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩ | সময়: ১০:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরে টিম পিবিআই এর তৎপরতায় অপহৃত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারকে (১৪)  উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র মতে, গেল ২৪ সেপ্টেম্বর সকালে ফরিদগঞ্জ থানাধীন গোয়ালভাওর এলাকা হতে আসামীরা ফাতেমাকে অপহরণ করে।

পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিআর ৩৫২/২৩  মামলা অনুযায়ী শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায় পিবিআই।

এ মামলার আসামীরা চাঁদপুর জেলার  ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের রাকিব (২১), ইমন (২৪), সুফিয়ান মিজি (৪৫), আরিফ (২৩)ও সবু খাতুন (৪০)।

পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর এলাকা হতে শিশু ফাতেমাকে উদ্ধার করা হয় এবং মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান পপুলার বিডিনিউজকে বলেন, আমরা ১২ আগস্ট শুক্রবার ফাতেমা আক্তারকে উদ্ধার করতে সক্ষম হই এবং ২২ ধারা জবানবন্দি গ্রহণপূর্বক আইনানুগত অভিভাবক তার পিতার জিম্মায় প্রদান করি। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন