ফরিদগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সেকদি গ্রামের ঠাকুর বাড়িতে ঘটনাটি ঘটেছে।
সরজমিনে গিয়ে জানাযায়, সোমবার রাতে ডাকাত দল সেকদি গ্রামের ঠাকুর বাড়িতে সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ঘরের দরজার ভেঙ্গে প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা তার ছেলে শাহাদাত হোসেন সাজিদের গলায় ধারালো অস্ত্র ধরে তার হাত ও পা বেঁধে পেলে। পরে ভিতরের রুমে প্রবেশ করে প্রথমে জাহাঙ্গীর আলম ও পরে তার স্ত্রী কে আঘাত করে তাদের হাত ও পা বেঁধে পেলে। জাহাঙ্গীরের ছোট মেয়ে কান্না করে উঠলে তাকে আঁছাড় দিয়ে মারার চেষ্ঠা করে। এ সময় জাহাঙ্গীরের স্ত্রী তাদের হাতে পায়ে ধরে মাপ চায় পরে তারা তার উপর হামলা করে রক্তাক্ত করে পেলে। ঘরের ভিতরে থাকা অলমীরা সুপেজসহ সকল কিছু ভেঙ্গে পেলে। ঘরে থাকা স্বর্ণ অলংকারসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মারধর করে রক্তাক্ত করে পেলে। পরে আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে গত ৮ মাস পূর্বে ও এই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শাহাদাত হোসেন সাজিদ বলেন, ঘরের সকল কিছু নিয়ে তারা চলে যায়। আমার বাবা তারা খুব মারধর করেছে। বাবা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় রয়েছে।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনার পরে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে।