হাঁটি হাঁটি পা পা করে এক একটি বছর পেরিয়ে হাজীগঞ্জ ওয়েলকাম সুপার শপের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ার ওয়েলকাম সুপার শপের কেক কাটার মধ্য দিয়ে তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বছরের সূচনা করা হয়। তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে ২% থেকে শুরু করে সর্বোচ্চ ১৫% ডিসকাউন্ট দিচ্ছে ওয়েলকাম সুপার শপ।
ওই সময় উপস্থিত ছিলেন ওয়েলকাম সুপার শপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমীর লাল দত্ত, সমীর লাল দত্তের স্ত্রী রিমা দত্ত, ম্যানেজার অনন্ত রহমান, উপদেষ্টা শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার শিমুল শিকদার’সহ ওয়েলকাম সুপার শপের সকল কর্মচারীবৃন্দ।