কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়।
রবিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব বাজার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওইসময় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক যুবক’কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জগামী যাত্রীবাহী সিএনজি বলাখাল পূর্ব বাজারে আসলে সড়কের উপর একটি কুকুর চলে আসে। কুকুর বাঁচাতে গিয়ে সিএনজি সড়কে উল্টে গিয়ে এই ঘটনা ঘটে।