POPULAR BD NEWS
Popular BD News Logo

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩ | সময়: ৩:০৮ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাইলটসহ চার শিশু নিহত হয়েছেন।

শুক্রবার সাইরাস এসআর-২২ নামের ছোট বিমানটি ক্যানবেরার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিকাল ৫টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, এই বিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা তিন শিশুও নিহত হয়েছে।

জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন