ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে শকুনের নজর পড়েছে। ২০১৪ ও ১৮ সালের মতো যেন তেনভাবে কোনো নির্বাচন আয়োজন দেশবাসি রুখে দেবে।
তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন অতীতে হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালিদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ এম নিজামের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, মাওলানা হেলাল আহমাদ, আলহাজ মামুনুর রশিদ বেলাল, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, ছাত্রনেতা সেলিম হোসাইন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খালিদ সাইফুল্লাহ বলেন, এদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা সকলেই রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ছাড়া জাতিকে তারা কিছুই উপহার দিতে পারেনি।
উল্লেখ্য প্রচণ্ড ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩টার মধ্যেই হাসান আলী হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিকেল ৩টার পূর্বেই চাঁদপুর শহর মিছিলের শহরে পরিণত হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর।