POPULAR BD NEWS
Popular BD News Logo

মা সমাবেশে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম

আলমগীর কবির | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলুন। যাতে ভভিষ্যতে তারা দেশ ও জাতীর কল্যানে আসে। হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

ওই সময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সব ছাত্র-ছাত্রীকে সমান চোখে দেখবেন, তাদের কার বাবা কি বরেন? তা কোনো দিনও প্রশ্ন করবেন না। এবং তাদেরকে সমাজের উঁচু-নিচুর তুলনা করবেন না।

বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে রাজারগাঁও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাক উল্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান, ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের প্রধানীয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক মো: রুস্তম আলী, অভিভাবকদের পক্ষে সারমিন আক্তার।

এই সময় বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রব খোকন (বিএসসি), কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার শিশির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরাম হোসেন, শারমিন আক্তার, তামান্না আক্তার, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো: জহির কাজীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন