POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় পেশাজীবী পরিষদের সহ-সভাপতি হলেন জে এইচ টিপু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৭:০৪ অপরাহ্ণ
জাতীয় পার্টির একটি সহযোগী সংগঠন পেশাজীবি পরিষদ। গেলো বুধবার (২৭-সেপ্টেম্বর) ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পেশাজীবি পরিষদের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটির সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আহান্মদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আবু তাহের এর মেজো সন্তান জে এইচ টিপু (জহির হোসাইন)।
জে এইচ টিপু জানান, দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া জীবনের শেষ সংগঠন জাতীয় পেশাজীবি পরিষদ সেই সংগঠনে কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু এবং জাতীয় পেশাজীবি পরিষদের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান’সহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞ। জাতীয় পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীদের নিয়ে সারা বাংলাদেশে সংগঠন শক্তিশালি করে জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় নিতে নিজ এলাকা হাজীগঞ্জ-শাহারাস্তীর জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন