POPULAR BD NEWS
Popular BD News Logo

সেলিম চেয়ারম্যান স্ব-শরীরে থেকে হামলা করিয়েছে: রেদোয়ান খান বোরহান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

নির্বাচনী এক্সপ্রেসে কেন্দ্রীয় মৎস্যজীবিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান আহমেদ খান বোরহানসহ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব রেদওয়ান আহমেদ খান বোরহান তার বক্তব্যে বলেন, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী এক্সপ্রেস এ বক্তব্য রাখার সময় আমি’সহ নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়।

সেখানে কোন অন্যায়ের জন্য যাই নি। আমি চাঁদপুর-৩ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে গিয়েছি। তাদের হামলায় আমার প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। যে আমাদের উপর হামলা করতে তার নাম বলতে আমার লজ্জা লাগে। তারা কোথায় আওয়ামীলীগ করেছে। আজ তারা আওয়ামীলীগের নাম পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম ও বালু উত্তোলন করছে। সেলিম চেয়ারম্যান স্ব-শরীরে নিজে থেকে লোকজন নিয়ে ১০টি গাড়ীর মধ্যে ৫টি গাড়ীও ভাংচুর করেছে। ঘটনার পরপর এসপিকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ সময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ- চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন