POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছয় কেজি গাঁজা’সহ নারী মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ | সময়: ৯:৫১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বাকিলায় চেক পোস্টে বসিয়ে ছয় কেজি গাঁজা’সহ আলেয়া বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

রোববার দুপুরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক খুরশীদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাকিলা রেল ক্রসিং-এর সামনে চেক পোস্ট বসায়। সেখানে আলেয়া বেগম (৩৮) এর সাথে থাকা ব্যাগে তল্লাশি করে দুইটি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ছয় কেজি গাঁজা ছিলো।

পুলিশ জানায়, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাহ আলমের স্ত্রী আলেয়া বেগম। দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন