POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর শহরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব: কিশোর গ্যাংদের ছুরিকাঘাতে আহত চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ | সময়: ৭:১২ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে কিশোর গ্যাংদের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে ৪ কিশোর রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকার আমেনার মাঠ সম্মুখে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুয়াখোলা এলাকার কাদের ফরাজির পুত্র কাউছার (২০), ব্যাংক কলোনী এলাকার বারেক মাতাব্বরের পুত্র মেহেদী হাসান (১৭), চেয়ারম্যান ঘাট এলাকার বাদশা বেপারীর পুত্র তোহা (১৭) ও সোহেল মিয়ার পুত্র নাফিস (১৬)।

এদের মধ্যে ছুরিকাঘাতে কাউছারের বাম হাতের নিচ থেকে বুকের পাজরেরর পাশে ওপর থেকে নিচে  কোমর পর্যন্ত ৩৪ টি সেলাই দেয়া হয়েছে। ৪ জনের মধ্যে তার অবস্থা খুবই গুরতর।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোররা জানান, পূর্বের শত্রুতা ধরে হঠাৎ ষোলঘর ও চেয়ারম্যান ঘাট এলাকার হিরন চৌধুরীর পুত্র মাসুম, ভোলা সুমন, আবাল শাওন, মুলা শাওন, তুহিন, আরিফ, আলফি, ফাহিম, শাকিব, শুভ ও সিয়ামসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় কাউছারের শরীরের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে মারাক্তকভাবে জখম করা হয়। বাকিদেরকেও ছুরিকাঘাত এবং মারধর করে গুরুতর আহত করেন।

ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার এস আই ফেরদৌস সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিষয়ে কোন ছাড় নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পপুলার বিডিনিউজ- চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন