POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পাঁচ বছরের শিশুকে বলৎকারের চেষ্টা: অভিযুক্ত ইসমাইল আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩ | সময়: ১১:২৮ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ৫ বছরের শিশুকে বলাৎকারে চেষ্টার ঘটনায় ইসমাইল (২৮) কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটককৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

জানা যায়, তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ৫ বছর বয়সি সুজন (ছদ্ধনাম) নদীর পাড়ে গেলে একই এলাকার ছিদ্দিক আলী বেপারীর ছেলে ইসমাইল (২৮) বৃহস্পতিবার সকালে শিশুটিকে মুখে চাপ দিয়ে তার পেন্ট খুলে জোড় করে বলাৎকারের চেষ্টা করে।

শিশুটির ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এসময় আসামী ইসমাইল এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষনিক থানার এসআই লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তরপুরচন্ডী এলাকার অটো স্ট্যান্ড থেকে  ইসমাইলকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষনিক ইসমাইলকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন