হাজীগঞ্জে নাম্বার বিহীন বেপরোয়া সিএনজি ধাক্কায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরন করেছে। সঠিক সময়ে সু-চিকিৎসা পেলে ফিরে পেতে পারে সুস্থ ও স্বাভাবিক জীবন।
গেলো সোমবার বিকালে বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রেদোয়ান হোসেন(১৩) স্কুল থেকে ফেরার পথে বলাখাল-রামপুর সড়কের বলাখাল পল্লীবিদ্যুৎ সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষার্থী হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের আশ্রাফ আলী হাজী বাড়ী’র আবুল খায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নাম্বার বিহীন সিএনজি বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত পাশে এসে ওই শিক্ষার্থী’কে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। এছাড়াও দু’ই পায়ের হাটুর উপরের হাড় ভেঙ্গে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার করে। সেখান থেকেও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ওই স্কুল শিক্ষার্থী’র মামা নাজির আহমেদ জানান, তার চিকিৎসা খরচ বাবদ প্রায় চার লাখ টাকার প্রয়োজন। কিন্তু তারা দরিদ্র হওয়ায় চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও এ ঘটনা সিএনজি চালক মিজানের সাথে কথা হলে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।
এদিকে সাবেক ছাত্রনেতা তসলিম আহমেদ শিশির জানান, দুর্ঘটনার খবর পেয়েছি বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ও সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’কে বিষয়টি অবগত করবো। যাতে করে ওনার সহযোগীতায় ওই হতদরিদ্র শিক্ষার্থী সু-চিকিৎসার ফলে দ্রুত সুস্থ হয়ে উঠে।
এছাড়াও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির’কে বিষয়টি অবগত করা হয়েছে।