হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে
করোনায় চলছে ত্রাণ বিতরণের কাজ। ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটুর নেতৃত্ব নিরলসভাবে কাজ করছে পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার হতদরিদ্র, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ১০ কেজি চাউল বিতরণ করা হয়। এছাড়া ১১ পরিবারের মধ্যে নগদ ৫০০ (পাঁচশত) টাকা করে সর্বমোট ৫৫০০ টাকা প্রদান করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয়ের প্রতিনিধি, ইউপি সদস্য সকল, উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।