POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম-এর স্মরণ সভা অনুষ্ঠিত

শান্তুু ধর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ১১:১০ পূর্বাহ্ণ

কচুয়ায় বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম ও উপজেলার মনোহরপুর ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়ার একেএম মুশফিকুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদ্রাসার আয়োজনে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব,দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু।

এসময় তিনি বলেন,বাংলাদেশের অবকাঠামোখাতে সকল উন্নয়ন কাজের শতকারা ৮০ভাগ টাকা পেশাজীবী প্রকৌশলীদের মাধ্যমে ব্যয় হয়ে থাকে। কোনো অপশক্তি নির্বাচন ছাড়া ভিন্ন পথে ক্ষমতা দখল করতে না পারে অথবা নির্বাচন বাধাগ্র¯’ করতে না পারে সে ব্যপারে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সব সময় সচেষ্ট আছি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও জনগনের কাছে পৌছে দিতে নির্বাচনকালীন সময়ে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রভাষক মাও. বশির উল্লাহ’র সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রুহুল আমিন, মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম সাইফুল্লাহ, প্রভাষক মাও. আমির হোসেন ও শামছুল আলম প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারী ।

এসময় মরহুমের ভাই শাখওয়াত হোসেন, ডাক্তার মো. ইউসুফ, মো. বেলাল হোসেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন